শিশুদের রোজা

শিশুদের রোজা রাখার কারণগুলো বুঝাবেন যেভাবে

শিশুদের রোজা রাখার কারণগুলো বুঝাবেন যেভাবে

রমজান এলেই শিশুদের মনে নানা প্রশ্ন জাগে। বিশেষ করে যে বয়সে তারা রোজা রাখা শুরু করে, তখন সবচেয়ে সাধারণ প্রশ্নটি হলো, আমরা কেন রোজা রাখি? শিশুদের এমন প্রশ্নের উত্তরে প্রাথমিকভাবে তাদেরকে বুঝাতে বলা যায়, আল্লাহ আমাদের ওপর সন্তুষ্ট হলে সেটাই সবচেয়ে বড় সাফল্য, আর রমজানে রোজা রাখলে তিনি বিশেষভাবে সন্তুষ্ট হন আমাদের ওপর।

শিশুরা কত বছর বয়সে রোজা রাখবে

শিশুরা কত বছর বয়সে রোজা রাখবে

ইসলামি বিধানমতে, সাবালক হওয়ার আগ পর্যন্ত শিশুদের জন্য রোজা রাখা ফরজ বা জরুরি নয়। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তিন ধরনের লোক থেকে কলম (বিধান) উঠিয়ে নেওয়া হয়েছে, ১. নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয় ২. পাগল, যতক্ষণ না আরোগ্য লাভ করে এবং ৩.অপ্রাপ্ত বয়স্ক বালক, যতক্ষণ না বালেগ হয়। (আবু দাউদ: ৪৩৯৮)